ঠাকুরগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কাপ্তানিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বি.আখড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাপ্তানিয়ান ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোছা: ফারহানা সুলতানার নেতৃত্বে ও ইউনিটি ক্লাবের সহযোগীতায় বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মো. মামুনউর রশিদ, মো. তৈবুর রহমান, আব্দুল ওহায়েদ মালিক, মনিরুজ্জামান লিটন, আবু হানিফ মুক্তা, জাহাঙ্গীর সওদাগর লাভলু, আবু তাহের, রিংকু প্রমুখ।

সোহেল/এমবি