রাজধানীর গেন্ডারিয়া থানাধীন মিল ব্যারাকের একটি বাসার দ্বিতীয় তলায় এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সানি (৪৫) বলে জানা যায়।
রোববার দুপুরে পুলিশ ওই বাসা থেকে সানিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএইচ





