চট্টগ্রামের খুলশী থানাধীন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ইউএসটিসি) ৪ বহিরাগতকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তবে, আটককৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান বলেন, আটকৃতরা কেউই ইউএসটিসির শিক্ষার্থী নয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
এমই





