বড় পীর হজরত আবদুল কাদের জিলানীর (রহ.) ওফাতের স্মৃতিবিজড়িত ফাতেহা-ই-ইয়াজ দাহম পালিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করবে।
ইসলামী জগতের আধ্যাতিক ব্যক্তিত্ব বড়পীর হজরত আবদুল কাদের জিলানী (রহ.) ৪৭০ মতান্তরে ৪৭১ হিজরির ১ রমজানে পারস্যের ‘জিলান’ জনপদে জন্মগ্রহণ করেন। ৫৬১ হিজরির রবিউস সানি মাসের ১১ তারিখে তিনি বর্তমান বাগদাদ শহরে ইন্তেকাল (ওফাত) করেন। তাঁর এ ওফাত দিবসকে ‘ফাতেহা-ই-ইয়াজ দাহম’ হিসেবে মুসলিম উম্মাহ শ্রদ্ধাভরে পালন করে থাকে।
ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়, শুক্রবার বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে ১৪৩৫ হিজরি সনের রবিউস সানি মাসের গণনা শুরু হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]





