ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ধামরাইয়ের কালামাপুরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভালুম আতাউর রহমান খান কলেজের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি শ্রমিকবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-০০-৩১) কালামপুরে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত প্রথমে গাড়িটি ভাঙচুর করে। পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য গাড়িটি ততক্ষণে সম্পূর্ণ পুড়ে যায়।
ধামরাই থানার অফিসার ইন চার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বাসে আগুন দেয়ার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
কেএইচ





