ফেনীতে বিপুল পরিমান মাদকসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ফেনী র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকা অভিযান চালায় র‌্যাব। এসময় চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে দুই হাজার বোতল ফেনসিডিল ও ৪২ কেজি গাঁজাসহ মো: কামরুল হোসেন সোহেল (২৫) ও আনোয়ার হোসেনকে (২৮) আটক করা হয়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আটকৃত কামরুল হোসেন কুমিল্লা জেলার সুয়াগাজি এলাকার মজলিসপুর পূর্বপাড়ার কামাল হোসেনের ছেলে । আনোয়ার একই জেলার সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও এলাকার মমতাজের ছেলে। আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমই