মাগুরা জেলা আঞ্চলিক কার্যালয় থেকে মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যুর আনুষ্ঠানিক কর্যক্রম বুধবার শুরু হয়েছে। এর ফলে জেলার মানুষকে এখন থেকে পাসপোর্টের জন্য আর যশোর যেতে হবে না।
মাগুরা কলেজপাড়ায় আঞ্চলিক পাসপোট কার্যালয়ে এ কার্যত্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: পুলিশ সুপার জিহাদুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রজ্জাক, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক সাজ্জাদ হোসেন প্রমুখ।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক সাজ্জাদ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলায় পাসপোর্ট অফিস করার যে ঘোষণা দেন তার অংশ হিসেবে মাগুরায় আজ অফিস উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন আবেদনকারীকে পাসপোর্টের জন্য মাগুরা থেকে যশোর যেতে হত। মাগুরায় অফিস চালু হওয়ায় আবেদনকারীরা নির্দিষ্ট ফরম পূরণ করে প্রক্রিয়া শেষে এখান থেকেই মেশিন রিডেবল পাসপোর্ট নিতে পারবে।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





