গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে বৃহস্পতিবার রাত ১১টায় মালাধর গ্রামের নান্নু মিয়ার ছেলে আরিফ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বিকেল ৬টার দিকে বাড়ির সবার অজান্তে ঘরে থাকা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে আরিফ অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
এআই





