সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিওর উদ্যোগের অংশীদারত্বের মাধ্যমে ন্যায় বিচারপ্রাপ্তি’ শীর্ষক এক জাতীয় সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনার প্রয়োজন নেই। তবে বিচারকদের অপসারণের বিষয়ে যখন আইন করা হবে, তার আগে আইনজীবী, বিশেষজ্ঞ ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে।’

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ কারও একার নয়।

কমিউনিটি লিগ্যাল সার্ভিস এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এ এস এস এম জহিরুল হক, কমিউনিটি লিগ্যাল সার্ভিসের টিম লিডার হেক্টর ডিয়াজ সোলিমান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, ডিএফআইডি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার ও গভর্ন্যান্স টিম লিডার রিচার্ড বাটার ওয়ার্থ বক্তব্য দেন।

ঢাকা, ১২ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি