পাবনায় একটি যাত্রীবাহী বাস থেকে কোকেনসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যার দিকে পাবনার দাশুড়িয়া এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মামুনুর রশিদ ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কল্যাণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহ আলম।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার পুলিশের এএসপি খলিলুর রহমান জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া এলপিজি স্টেশন এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালায়। পরে তল্লাশি চালিয়ে মামুন ও আলমের কাছ থেকে ৩৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে তাদের আটক করা হয়। পরে

রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় এ বিষয়ে একটি মামলা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃত কোকেনের মূল্য দুই কোটি টাকা।

জেড