ফরিদপুরে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের মূলহোতাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- শামীম মাতুব্বর(২১), হাসিবুল হাসান (২২), তানজিল ইসলাম শান্ত (২৪), আসিব খাঁন ওরফে টগর (২০) ও শান্ত ইসলাম (২০)।
পুলিশ জানায়, ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত। এসময় অভিযান চালিয়ে তাদের কাছে থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমবি





