নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত হাবিবুর রহমান ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দুপুরে মধুখালী এলাকায় হাবিবুর রহমানের ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরো জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা তা জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে।
আরএম





