মাছ ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের ফাঁসি ও অপর একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বুধবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এ রায় দেন।

উল্লাপাড়া রাঘববাড়িয়া গ্রামের কালাচাঁনের ছেলে মানসুর আলীকে ফাঁসি এবং শাজাদপুর উপজেলার দাড়িয়াপুর খাঁপাড়া গ্রামের মজিদ বেপারীর ছেলে সহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

২০০৯ সালের ৭ নভেম্বর উল্লাপাড়ায় আব্দুল কুদ্দুসকে (৩০) শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই