রাজধানীর পল্লবীতে বাসায় ঢুকে মামা ও ভাগ্নিকে খুন করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুরে ওই এলাকার ২০নম্বর সড়কের ৯নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পল্লবি থানার ডিউটি অফিসার এসআই ইদ্রিস জানান, একজন বয়স্ক পুরুষ এবং একজন মেয়ে খুন হয়েছে তবে কেন খুন হয়েছে তা এখনো জানা যায়নি। এতটুক জানি পুরুষটার বয়স ৫০বছর আর মেয়েটার ২৫ বছর হবে। সম্পর্কে তারা মামা ভাগ্নি।

এমকে/এসএইচ