নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে পৃথক অভিযানে পাঁচশ’ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহষ্পতিবার ভোর রাতে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন নুর মোহাম্মদ (৩৮) ও মো. রাব্বী (২৪)। তাদের দুইজনেরই বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, ‍নুর মোহাম্মদ রাজধানীর নিউামার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী।  পাশাপাশি সে ইয়াবা ব্যবসা করে।

ভোররাতে সে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গাড়িতে অভিযান চালায়। এসময় নুর মোহাম্মদের মলদ্বারের ভেতরে একটি কনডমে সুপারির আকারে রাখা চারটি পোটলায় ২০০ ইয়াবা পাওয়া যায়।

আটক অপরজন রাব্বীও কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকার দিকে যাচ্ছিল। পুলিশ গাড়িতে অভিযান চালালে তার কাছে থাকা আচারের প্যাকেটে ৩০০ ইয়াবা পাওয়া যায়।

দু’টি ঘটনায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি মহসিন।

এএইচ