শাহজালাল বিমান বন্দর থেকে বিপুল পরিমান সিগারেট ও মেডিসিন উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।

আজ সোমবার অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা ইকে-৫৮২ বিমানে অভিযান চালিয়ে হল সিংকিংয়ের থেকে ৫১৩ টি সিগারেটের কার্টূন ও বিপুল পরিমানে কিডনির মেডিসিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য ৫০ লাখ টাকা।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

ঢাকা, জেইউ, ৩০ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ