লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন মোল্লাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরশহেরর আংগারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

লিটন একই এলাকার আব্দুল মন্নান মোল্লার ছেলে। আদালতের মাধ্যমে সোমবার দুপুরে তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, লিটন একজন পেশাদার মাদক বিক্রেতা। রামগঞ্জ থানায় দায়ের করা মাদক মামলায় লিটনকে এক বছরের সাজা দেন আদালত। সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এমকে