হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা।

গতকাল ১৯ আগস্ট (বৃহস্পতিবার) রাতেই নতুন আমিরের নাম ঘোষণা করেন উপদেষ্টা পরিষদ।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় ইমামতি করেন নব নির্বাচিত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ।

গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজন সম্পর্কে আপন মামা-ভাগ্নে।

উল্লেখ্য, ২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন আল্লামা আহমদ শফী।

এইচএন