সিলেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান ও প্রায় ৭ লাখ টাকার মালামাল পুরে গেছে।

নগরীর ব্রহ্মময়ী বাজারে সোমবার রাত সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সিলেট ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, রাত ২টা ২০ মিনিটের সময় নগরীর ব্রহ্মময়ী বাজারের একটি দোকানে বিদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় সোয়া ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ৮টি সবজির দোকান, একটি শুকটি দোকান ও একটি চর্টের দোকন পুড়েছে বলে জানান শফিক।

শফিক আরো জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

এমকে