রাজধানীর ভাটারা এলাকায় পিকআপভ্যানচাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম ফিরোজ (৫০)। দুর্ঘটনার পরই গাড়িসহ পিকআপচালক আলাউদ্দিনকে (২৫) আটক করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন দুই পথচারী। তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ভাটারা থানার ওসি-তদন্ত আদিল হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে ভাটারা থানার অদূরে সড়কে পিকআপভ্যানচাপায় পথচারী ফিরোজসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এএস





