মোবাইলের শো-রুমে চুরি করার সময় দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এ সময় ওই দোকানের এক কর্মচারীকে ছুরিকাঘাত করেছে চোরের দল।

বুধবার ভোর ৪টার দিকে হাজারীবাগের হাশেম খান রোডে এ ঘটনা ঘটে।

মোবাইলের শো-রুমের মালিক বোরহান উদ্দিন জানান, ভোরে পাঁচজন চোর একটি প্রাইভেটকারে করে এসে শো-রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা কর্মচারী আরমান (১৫) বাধা দিলে চোররা তাকে ছুরিকাঘাত করে। আরমানের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। তারা দুই চোর রানা (৩৪) ও ইমরান (২৬) কে ধরে গণপিটুনি দেয়। এ সময় বাকি তিন চোর পালিয়ে যায়।

পরে হাজারীবাগ থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে গুরুতর আহত দুই চোরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ইআর