২৩ জুলাই থেকে ১ আগস্ট এই ১০ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদ উল ফিতর উপলক্ষে সড়কপথে চলাচলকারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পেট্রোবাংলার উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গ্যাস সাশ্রয়ের লক্ষ্যে রমজান মাসে সারা দেশে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

এ ছাড়া ওই সময় রমজান মাসে সারা দেশে রি-রোলিং কারখানাগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর