কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গুড়াভূই গ্রামে সাধু প্রাচীর বাড়ির আঙ্গিনা থেকে বিরল প্রজাতির একটি গুইসাপ আটক করে বনে অবমুক্ত করা হয়েছে।
সাধুর ছেলে উত্তম প্রাচী জানান, মঙ্গলবার হাঁস মোরগের ডাকা-ডাকি শুনে ঘরের পেছনে বের হয়ে দেখেন বিশাল আকারের একটি গুইসাপ (তিলকই সাপ)। তিনি গুইসাপটি দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে সেটাকে আটক করে।
গুইসাপটির বিষয়টি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসানকে জানানো হলে তিনি স্থানীয় বন বিভাগকে বিষয়টি জানান। পরে বন বিভাগ গুইসাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করে দেয়।
কুলাউড়া বন বিভাগের কর্মকর্তা কুসুম আচার্য্য বলেন, গুইসাপ ধরার খবর পেয়ে বন বিভাগের লোকজন সেখানে গিয়ে সাপটি উদ্ধার করে মরইছড়া রেঞ্জের বনে অবমুক্ত করে দিয়েছে।
জেআই





