আজ সোমবার সকাল আটটা থেকে ১০ ঘণ্টা রাজধানীর গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাস থাকবে না। এ ছাড়া মিরপুরসহ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।

গাবতলী পশুরহাট এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন নির্মাণ ও পুনর্বাসন কাজের জন্য সরবরাহ বন্ধ রাখা হবে।

ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন নির্মাণ ও পুনর্বাসন টাই-ইন কাজের জন্য ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল রোববার তিতাস গ্যাস কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা তুরাগ নদীর পশ্চিমপাশ হতে গাবতলী গরুর হাট ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আওতায় শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও সকল প্রকার আবাসিক শ্রেণির গ্রাহদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এএস