রাজধানীর কুড়িল ফ্লাইওভারে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে কুড়িল নিকুঞ্জ-১ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল মোন্নাফ মিয়া। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
খিলক্ষেত থানার এসআই রিজুয়ান জানান, রাতে ফ্লাইওভারে উঠতে গিয়ে রেলিংয়ের ধাক্কা লেগে নিচে পড়ে যায় ওই বাইক আরোহী। এসময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর বাসযাত্রীরা উত্তেজিত হলে চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যান বলে জানান তিনি।
দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।





