রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকা থেকে আনিস (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেনি।
তুরাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই ব্যক্তির নাম ছাড়া আর কোনো বিষয় এখনও জানা যায়নি।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





