ফেনী জেলার সোজাগাজী উপজেলায় চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহ ভিখারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৮শ’ব্যালটসহ প্রিজাইডিং অফিসার নুর নবীকে আটক করেছে পুলিশ।
ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের সময় আজ শনিবার বিকাল সাড়ে ৩টার তাকে আটক করা হয়।
সোজাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমই





