সিলেটের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকে ৮০ লাখ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (২৮ জুলাই) রোববার বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুদক।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, “ওই সব টাকা ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্জন করে পার্থ গোপাল বণিক তার বাসায় গচ্ছিত রাখেন।”
এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিআইজি থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রোববার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে পার্থ বণিককে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ। পরে ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা বাসায় রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে ইউছুফের নেতৃত্বে দুদকের একটি দল তার ভূতের গলি বাসায় অভিযান চালায়।
এদিকে, রোববার (২৮ জুলাই) কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের সাবেক সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
এমবি





