রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। 

এ ব্যাপারে রূপনগর থানার এসআই মমিন জানান, রূপনগর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহল দলকে লক্ষ্য করে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। এসময় পুলিশও পাল্টাগুলি চালায়। এতে ওই দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।

গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র, গুলি ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে।

এমএনজে