হুজি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের বহু সদস্য আফগানিস্তান ও সিরিয়া যুদ্ধে অংশ নিয়ে প্রশিক্ষণ নিয়েছে এমন তথ্য ফাঁস করেছেন হরকাতুল জিহাদের ঢাকা মহানগর কমান্ডার নাজিমুদ্দিন ।
এদের অনেকে নিহত হয়েছে, আবার অনেকে দেশে ফিরেছে। পঙ্গু ও নিহত ৫১ জঙ্গির পরিবারের সদস্যদের সংগঠনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার চার দিনের রিমান্ডে পুলিশের কাছে এসব তথ্য ফাঁস করেছে হরকাতুল জিহাদের ঢাকা মহানগর কমান্ডার নাজিমুদ্দিন। তিনি আরো কিছু তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাজিমুদ্দিন রিমান্ডে জানিয়েছে, হুজির সদস্য যেভাবেই মারা যাক, সব দায়িত্ব সংগঠনের। এমনকি সংসারের সব খরচ ও সন্তানদের লেখাপড়ার খরচ দেওয়া হয়। এই সংগঠনের সদস্য হলে আর সংসার খরচ নিয়ে কোনো টেনশন করতে হয় না, সব দায়িত্ব সংগঠনের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গির অর্থের উৎস কোথায়, জোগানদাতা কারা, এসব খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে নানাভাবে টাকা সংগ্রহ করছে জঙ্গিরা।’
এসএম





