কুয়াকাটা সৈকতে ফের চার দিনের মাথায় আবারও অজ্ঞাত একটি যুবকের লাশ ভেসে এসেছে। কুয়াকাটা সৈকতের পশ্চিম পয়েন্টে কুয়াকাটা দাখিল মাদ্রাসা সংলগ্ন সৈকতে বুধবার দুপুর দুইটার দিকে লাশটি ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। এরপর মহিপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়।
প্রত্যক্ষদর্শী কুয়াকাটার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বাবুল ফরাজী জানান, মটর সাইকেল চালানোর সময় হঠাৎ একটি লাশ ভেসে আসতে দেখতে পাই।
পরে স্থানীয় সংবাদ কর্মী ও পুলিশকে খবর দেই। এবং লাশের পড়নে কোন কাপড় নেই অর্ধগলিত লাশটি বিকৃত হয়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হচ্ছেনা।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর সময় এসআই সায়েম জানান, ধারণা করা হচ্ছে ৩৫/৪০ বছরের এ মানুষটি কোন হতভাগা মাছধরা ট্রলারের জেলে হবে। আবহাওয়া খারাপ থাকায় ট্রলার ডুবির ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
লাশ পাওয়ার বিষয়টি স্বীকার করে মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে হবে। এ রিপোর্ট পাঠানোর আগমুর্হুত ওই লাশ পাঠাবার প্রস্তুতি নেয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ৬ আগস্ট বিকেলে কুয়াকাটা সৈকতের পৃথক দু’টি স্থানে দু’টি লাশ ভেসে আসে। এদের বাড়ি ভোলা সদরে। গত ৩ আগস্ট তাদের মাছধরা ট্রলারটি সাগরে ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হয়।
এসএম/ হোসাইন আমির





