রাজধানীর সবুজবাগের অভয় বিনদিনী হাইস্কুলের ‘ছাত্রী ধর্ষক’ শিক্ষক মনিরুজ্জামান মনির ও তার সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে কয়েকজন শিক্ষার্থী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষক মনিরুজ্জামান মনির ও ধর্ষণের সাথে জড়িত তার সহযোগীদের কঠিন শাস্তির দাবি জানান।

জানা যায়, ধর্ষক শিক্ষক মনিরুজ্জামান মনির তার এক বন্ধুর সাথে একই স্কুলের দশম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার শাহানা নামের এক ছাত্রীর সঙ্গমদৃশ্য ভিডিও করে পরে তা প্রকাশের ভয় দেখিয়ে দেড় বছর যাবত ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

এই ঘটনায় অভিজুক্ত মনিরুজ্জামানের বিরুদ্ধে গত ১১ নভেম্বর সবুজবাগ থানায় মামলা করা হলে ৩ দিনের রিমান্ডে নেয়া হয় তাকে। রিমান্ডে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন মনিরুজ্জামান।

এতকিছু সত্ত্বেও গত ১৩ জুলাই সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল আসামী মনিরুজ্জামান মনিরের জামিন আদেশ দেন।

ইআর