ফেনী জেলার সোনাগাজীতে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হত্যার চেষ্টা করেছে স্ত্রী। ঘটনায় জড়িত স্ত্রী রোজিয়া সুলতানাকে (৩৫) পুলিশ আটক করেছে।

সোমবার সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামের মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত স্বামী মোশাররফ হোসেনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন জানান, ব্যবসায়ী মোশাররফ হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা (৩৫) একই গ্রামের আনোয়ার হোসেনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।

বিষয়টি স্বামী জানতে পারায় সোমবার বিকেল ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় আনোয়ার হোসেনের সহযোগিতায় স্ত্রী রাজিয়া সুলতানা তার স্বামীর গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে রাজিয়া সুলতানা ও আনোয়ার হোসেন পালিয়ে যায়। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় রাজিয়াকে আটক করে।

জেডআই