মাগুরার বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজির আলী (৫০), শালিখা ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুজ্জামান (৪৮), বিএনপি কর্মী উবাইদুর রহমান (৪৫), মোতালেব শিকদার (৪০), হাফিজুর রহমান (৩৫) ও আব্দুল জলিল (৪০)।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, জেলার ৪টি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটক সবাই নাশকতা মামলার আসামী বলে জানান তিনি।
কেএইচ





