আসন্ন কুমিল্লা সিটি নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু নির্বাচনী প্রচার কাজে ব্যবহত মাইক,সিএনজি,পোষ্টার ভাংচুর করেছে সরকার দলীয় ক্যাডাররা।
শনিবার বিকেলে ৪ টারদিকে নগরীর ২১ নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকায় ধানের শীষ প্রতিকের মাইকিং চলাকালিন সময় এই ঘটনা ঘটে।
২০ দলীয় জোটের প্রার্থী মনিরুল হক সাক্কু জানান ,বিকেলে আমার প্রচার মাইকটি নগরীর মাধ্যম আশ্রাফপুর এলাকায় দিয়ে যাওয়ার সময় স্থানীয় সরকার দলীয় ক্যাডার নাসির এর নেতৃত্বে ৪/৫ জনের একটি গ্রুপ হামলা চালিয়ে মাইক ও ব্যাটারি ভাংচুর করে এবং প্রচার কাজে থাকা আমার ৩ জন কর্মী ব্যপক মারধর করে।
তিনি আরো বলেন এবিষয় আমি , পুলিশ ও নির্বাচন কমিশনে কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান।
এদিকে কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিরামহীন প্রচারণায় এখন মুখরিত কুসিক নগরী। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ প্রচারণা। বিশেষ করে প্রধান দু’ দলের মেয়র প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় উৎসবের আমেজ বিরাজ করছে নগরীতে।
শনিবার দিনভর আওয়ামীলীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ চালান। এছাড়াও উভয় দলের প্রার্থীদের গণসংযোগের পাশাপাশি বিভিন্ন এলাকায় ওঠান বৈঠক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে তারা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
আওয়ামীলীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর বিষ্ণপুর,ভাটপাড়া ফোজদারি এলাকায় গণসংযোগ করেন।
অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এর নেতৃত্ব নগরীর ৩নং ওয়াড রেসকোর্স,ছোটরা, মুরাদপু হাউজিং এলাকায় গণসংযোগ করেন।
রাসেল/জারিফ





