জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি শিশু অপহরণের মামলায় আনোয়ার হোসেন (২০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: রুস্তম আলী এই রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আনোয়ার আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর গ্রামের আব্দুস ছালেকের ছেলে। আনোয়ার ভিকটিমের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
এমবি





