মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও একজন বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সেন সুমনকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রিমান্ডে নেয়নি পুলিশ।

গত রোববার আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, পরে গ্রেফতার হওয়া তিন আসামিকে গতকাল সোমবার জেল হাজাতে পাঠানো হয়েছে। এ তিনজনের মধ্যে মধ্যে মো. লিটনকে (২১) গত সোমবার সকালে শালিখা উপজেলার কাদিরপাড়া থেকে এবং আগের দিন (রোববার) রাতে সদর উপজেলার আলমখালী বাজার এলাকা থেকে মো. ফরিদ (৩৫) ও মো. মিল্টনকে (১৯) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. ইমাউল হক জানান, এ তিনজনকে গতকাল বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের রিমান্ড চাওয়া হয়নি। এ ছাড়া সেন সুমনকে এখনো রিমান্ডে আনা হয়নি বলেও স্বীকার করেন তিনি।

কেএইচ