বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচন রবিবার। এরই মধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড মেহেন্দীগঞ্জে অবস্থান নিয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

উপজেলা চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মুনসুর আহমেদ (দোয়াত-কলম), ইসলামী আন্দোলন সমর্থিত মেজর (অব.) নাসির উদ্দিন খান (কাপ-পিরিচ), বিএনপি সমর্থিত সৈয়দ রফিকুল ইসলাম লাবু (আনারস) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী গোলাম ওয়াহীদ হারুন (মোটরসাইকেল)।

পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগ সমর্থিত খোরশেদ আলম ভুলু, বিদ্রোহী প্রার্থী আব্দুল জব্বার কানন ও জামায়াত নেতা সাইফুর রহমান। নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রওশান বিনতে শফিকুল ইসলাম রুমন, বিদ্রোহী প্রার্থী আফরোজা কবীর শিউলী, বিএনপি সমর্থিত মুনমুন আক্তার রুবী, বিদ্রোহী প্রার্থী চৌধুরী শরিফা নাসরিন শামিম হায়দার, স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কাদির জানান, মেহেন্দীগঞ্জ ও কাজীরহাট থানা নিয়ে গঠিত এ উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৫৭৯।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই