মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ পৌর এলাকায় বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার বিকালে ময়মনসিংহ পৌরসভার আয়োজনে পৌর মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, ময়মনসিংহ জেলা শাখা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডার জনাব মো: আনোয়ার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌর এলাকার সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান।
জেএ





