নারায়ণগঞ্জ শহরে স্বামীকে শ্বাসরোধে হত্যা করেছে স্ত্রী। নিহত ব্যক্তির (স্বামীর) নাম তারেক মাহমুদ জীবন (২৮)। জীবন বন্দর থানার কামতাল এলাকার মৃত এম এ জলিলের ছেলে বলে জানা গেছে।
বুধবার দুপুরে জীবনের শশুর বাড়িতে বন্দর থানার কুড়িপাড়ায় ঘটনা ঘটে। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত তারেক মাহমুদ জীবনের মা সৈয়দা শামীমা অভিযোগ করেন, প্রেম করে গত তিনমাস আগে সে বিয়ে করে। সকালে বন্দর থানার কুড়িপাড়ায় স্ত্রী শ্রাবন্তীর বাবার বাসায় (শ্বশুর বাড়ি) যায় তারেক।
এ সময় তার মাথা ফাটিয়ে দেয় স্ত্রী শ্রাবন্তীসহ শ্বশুর বাড়ির লোকজন। ওই মাথা ফাটা অবস্থায় পারভেজ নামে এক বন্ধুর বাসায় যায় তারেক। সেখান থেকে ফের তাকে বুঝিয়ে নিজের বাসায় নিয়ে তারই প্যান্টের বেল্ট দিয়ে শ্বাসরোধ করে স্ত্রী শ্রাবন্তী।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই/





