টঙ্গী বাজারের আনারকলি রোডের মা ছখরুন্নেসা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাজারের তৌহিদ সাইকেল স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে বলে ধারণা তাদের।

রাত পৌনে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পার্শ্ববর্তী জামান ইলেক্ট্রনিক্স নামে একটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে।

জেডআই