নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে যাত্রী নামিয়ে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসচালক জাহাঙ্গীর আলম বাবু দগ্ধ হয়েছেন।

স্থানীয়রা দগ্ধ অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যার হাসপাতালে ভর্তি করে বাসচালককে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কালীবাজার থেকে ঘুরিয়ে খানপুর মেট্রো মোড়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আলট্রামডার্ন কোম্পানির (ঢাকা মেট্রো-ব ১৪-৩৫১৮) বাসটিতে থাকা যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় চালক জাহাঙ্গীর আলম বাবু দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মঞ্জুর কাদের দূরপাল্লা একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসচালক জাহাঙ্গীর আলম বাবু দগ্ধ হয়েছেন। দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কেএইচ