মালিক ও শ্রমিকদের শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক ও ট্রাফিক আইন অমান্য করাসহ বিভিন্ন অপরাধে চালকের পাশাপাশি মালিকদেরও এই আইনের আওতায় আনা হবে।’
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম পরিদর্শনকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ফুটপাত পথচারীদের জন্য ছেড়ে দিতে হবে। শিগগিরই ফুটপাত পরিষ্কার অভিযান চালাবে বিআরটিএ।
এমকে





