রাজধানীর যাত্রাবাড়ীতে হাবিবুর রহমান খোকন (৪৮) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে একলাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সোয়া ৬টার দিকে যাত্রাবাড়ীর ইঞ্জিনিয়ার গলিতে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হাবিবুরের ছেলে আকমল বলেন, সকালে তার বাবা বাসা থেকে ব্যবসায়িক প্রয়োজনে একলাখ টাকা নিয়ে মোটরসাইকল যোগে ব্যবসায় প্রতিষ্ঠানে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইউনূস মোল্লা জানান, টাকা খোয়া যাওয়ার খবর শুনেছি। তবে টাকার পরিমাণ কত তা নিশ্চিত হওয়া যায়নি।
এমবি





