সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়নে বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করায় কনের বাবা আব্দুল মালেক দেওয়ানকে (৪৫) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বাল্যবিয়ের শিকার বিলকিস গ্রামের পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাইজার মোহাম্মদ ফারাবী শুক্রবার দুপুর ১টার দিকে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেলাবর হাটির গ্রামের বাসিন্দা।

সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমএ ফারুক জানান, স্কুল পড়ুয়া ১৪ বছরের মেয়েকে একইউপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের খাইয়ারগাঁও গ্রামের জাহু মিয়ার ছেলে কুদ্দুছ মিয়ার (২৮) সঙ্গে শুক্রবার বাদজুমা বিয়ের দিন ঠিক করেন আব্দুল মালেক।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারবী সদর থানার একদল পুলিশ নিয়ে বাল্যবিয়ে ভেঙে দেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত মেয়ের বাবা আব্দুল মালেক দেওয়ানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এমই