ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।

শুক্রবার (২৪ জুন) ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের মো. লুৎফুল হাকিম প্রকাশ লুলু মিয়ার ছেলে আনিছুর রহমান প্রকাশ খোকন (৪৪) ও তার সহযোগী কলেজপাড়া এলাকার মো. আব্দুল খালেকের ছেলে মো. কাউসার মিয়া (৩৫)।

র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফায়জুল হাসান সাজ্জাদ জানান, কলেজপাড়া বালুর মাঠ এলাকায় ওই দুই সন্ত্রাসী নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি করে ৭ দশমিক ৬৫ বোরের একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিনটি গুলি পাওয়া যায়।

তিনি জানান, আটক খোকনের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

এমআর