রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা বাজার কমিটির জামায়াতে ইসলামীর সেক্রেটারি বুলবুল আহাম্মেদ মিন্টু পুলিশের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
তাকে আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই জামায়াত নেতাকে কঠোর পুলিশি পাহারায় হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, ১৪ জানুয়ারি মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে বোমা হামলা করে শিশুসহ ৫ বাস যাত্রীকে হত্যা করার ঘটনায় জড়িত এবং হত্যা মামলার অন্যতম আসামি মিন্টুকে গ্রেফতার করতে রোববার গভীর রাতে পুলিশ তার বাড়িতে হানা দিলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন।
এ সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করলে সে পায়ে গুলিবিদ্ধ হন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে গণমাধ্যমকর্মীদের কাউকেই ছবি নিতে দেয়নি কর্তব্যরত পুলিশ।
এ ব্যাপারে পুলিশের কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
জেআই





