বিয়ের প্রলোভন দেখিয়ে জেলার কালাই উপজেলার একডালা গ্রামে কুষ্টিয়ার এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দু’জনকে আটক করেছে। ধর্ষিতা ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।
আটকরা হলেন— উপজেলার একডালা গ্রামের আবুল মণ্ডলের ছেলে গ্রাম পুলিশ ফিরোজ মণ্ডল (৪০) ও ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের আলম হোসেনের ছেলে মাহফুজার রহমান (৪২)।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটক ফিরোজের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় কুষ্টিয়ার জনৈক ফেরিওয়ালার স্ত্রীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
ওসি জানা, বিয়ের প্রলোভন দিয়ে ওই গৃহবধূকে শুক্রবার সন্ধ্যায় কালাই উপজেলার একডালা গ্রামে ডেকে আনেন ফিরোজ। রাতে ফিরোজ ও তার সহযোগী মাহফুজার পালাক্রমে তাকে ধর্ষণ করে।
এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান তিনি।
জেআই





