রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় বাসচাপায় মা রুমা (৪০) ও ছেলে আলিফ (৭) মারা গেছেন। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মা ও ছেলে উত্তরার আজমপুর ওভারব্রিজের পশ্চিম পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় সেখান দিয়ে বলাকা পরিবহণের একটি বাস ৩ নম্বরের আরেকটি বাসকে ওভারটেক করতে যায়। এতে একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
উত্তরা পশ্চিম থানার এসআই জাহাঙ্গীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাস দুটিকে আটক করা হয়েছে। ৩ নম্বর বাসের চালককে আটক করা গেলেও বলাকা পরিবহণের চালক পালিয়ে যায়। আটক চালকের নাম বিল্লাল।
মরদেহ দুটি থানায় আছে, ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
কেএইচ





