মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী।
আজ শুক্রবার সকালে নগরীর খানজাহান আলী রোডের শান্তিধাম মোড় হতে র্যালীটি বের করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগরী সভাপতি মু. তারিকুর রহমান তারেকের নেতৃত্বে র্যালীতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মীম মিরাজ হোসাইন। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালীটি শেষ হয়।
র্যালীতে অংশগ্রহণ করেন খুলনা জেলা উত্তরের সভাপতি আশরাফুল ইসলাম, জামায়াত নেতা ইকবাল হোসেন, মনিরুল ইসলাম মহানগরী সেক্রেটারি ইমরান খালিদ, আব্দুল্লাহ আল-মামুন, সুজন কাজী, মুজাহিদুল আলম, আবু বকর সিদ্দিক, হাসানুল বান্না, সাইফুল ইসলাম, ওলিয়ার রহমান, নাজমুল হাসান, আবু হানিফ, রায়হান কবীর, মোশাররফ আনসারি, আব্দুল্লাহ মনা, জসীম উদ্দীন, আব্দুর রহমান, আব্দুল আওয়াল, আবুল কাশেম আমিনুর রহমান, নূরুল ইসলাম প্রমুখ।
এআই





